মেহেরপুর জেলা যুবলীগ ও কৃষকলীগের সভা

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
মেহেরপুর জেলা যুবলীগ ও কৃষকলীগের সভা ছবির ক্যাপশন:
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও জনসভা সফল করতে মেহেরপুর জেলা যুবলীগ ও কৃষকলীগের সভা মেহেরপুর অফিস: আজ শুক্রবার আওয়ামী লীগের জনসভা সফল করতে বর্ধিত সভা করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা যুব লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুব লীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুহ্ম আহবায়ক মাহবুবুর রহমান মাহাবুব, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, তৌফিকুল বারি বকুল, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, যুবলীগ নেতা আরিফ হোসেন, ওয়াসিম আলী প্রমুখ। মেহেরপুরে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য এস.এম কামাল হোসেন, কল্পনা জামান। আজ শুক্রবার বিকেল ৩ টায় শহীদ সামসুজ্জোহা পার্কে জনসভার আয়োজন করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেহেরপুর আগমন উপলক্ষে এবং আজ শুক্রবারের জনসভা সফল করার লক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা কৃষকলীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তির সভাপতিত্বে জেলা কৃষকলীগের কার্যালযে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাশেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোয়ার্জেম হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহুর আলী, পানি-সেচ ও বিদ্যূৎ বিষয়ক সম্পাদক রেজাউল হক, সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক শরীফউদ্দীন নিকুল, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আশকার মিয়া, সাধারণ সম্পাদক আইলউদ্দিন গাজী, বুড়িপোতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. সিরাজউদ্দীন, বুড়িপোতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ৩নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)