বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীনকে গুণীজন সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীনকে গুণীজন সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার অগ্নিসেনা উপাধিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ সাংবাদিক ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বঙ্গবন্ধু ও আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ূন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস.এইচ সিবলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শ্রী উষাতন তালকুদার, এ্যাড. সানজিদা খানম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. সাহাদত হোসেন, জাগো বাঙ্গালী পার্টির সভাপতি মেজর ডা. শেখ হাবিবুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)