আ.লীগ নেতা মিজানুরের অসুস্থতার খবর নিলেন নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
আ.লীগ নেতা মিজানুরের অসুস্থতার খবর নিলেন নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: আওয়ামী লীগ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি পল্লী চিকিৎসক অসুস্থ খন্দকার মো. মিজানুর রহমানকে দেখতে আসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অসুস্থ আ.লীগ নেতার আন্দুলবাড়ীয়া বাজারস্থ নিজ বাসভবনে যান। এসময় তিনি তার চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসাসহ তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন। তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, দলের অনেক ত্যাগী, পরীক্ষিত ও সুবিধা বঞ্চিত নেতাকর্মিদের পাশে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের একাংশের আহবায়ক কাজী সামসুর রহমান চঞ্চল, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন যুবদল নেতা স্বপন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল মজিদ, কাজী মওলাসহ স্থানীয় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)