জীবননগরের কর্চাডাঙ্গা মহাশ্মাশানে মহানামযজ্ঞানুষ্ঠান

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
জীবননগরের কর্চাডাঙ্গা মহাশ্মাশানে মহানামযজ্ঞানুষ্ঠান ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা মহাশ্মাশানে ২১তম বার্ষিকী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু তথা সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আন্দুলবাড়ীয়া, দেহাটি, কাশিপুর, মাধবপুর, রায়পুর, দতিয়ারকুটি, সাফদারপুর, মান্দারবাড়ীয়া, ছয়খাদা, শ্রীরামপুর, পাঁকা, সুয়াদী, বাজাদিয়াসহ ১৪ গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্চাডাঙ্গা মহাশ্মাশান কমিটির সভপতি শ্রী স্বপন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন আন্দুবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাফদারপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমল ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম উদ্দীন, সীমান্ত ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. শুকুর, সদস্য আজিজুল হক, সাংবাদিক সালাউদ্দীন কাজল, ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, কর্চাডাঙ্গা মহাশ্মাশান কমিটির সাধারণ সম্পাদক অধীর কুমার দেবনাথ, ব্রাহ্মন শান্তিমায়া চক্রবর্তী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)