আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার কেশবপুর গ্রামে এক ব্যক্তির ১০ কাঠা পান বরজে শত্রুতামুলকভাবে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঝপাড়ার আইনাল হকের ছেলে আ. হালিমের ১০ কাঠা জমির পান বরজে গত বুধবার দিনগত গভীর রাতে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। গতকাল সকালে আ. হালিম পান বরজে গেলে তার বরজটির প্রায় সম্পুর্ণ অংশ ভস্মিভূত অবস্থায় দেখতে পায়। হালিম জানান, একটি কুচক্রী মহল বিভিন্ন সময় তার গাছপালাসহ অন্যান্য জিনিসের ক্ষতি সাধন করে আসছে। তিনি এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
