মহেশপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন সাবেক এমপি মায়া

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
মহেশপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন সাবেক এমপি মায়া ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সাবেক এমপি পারভীন তালুকদার মায়া , আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। এসবিকে ইউপির বজরাপুর গ্রামের বাবুরায়পাড়ার শ্রী অমিত সরকারের সভাপতিতে মতবিনিময় সভায় সাবেক এমপি পারভীন তালুকদার মায়া বলেন, আওয়ামী সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় বসে একের পর এক দেশবাসীর উন্নয়নের কাজ করে চলেছে। অথচ মহেশপুর কোটচাঁদপুর বাসীর ভাগ্যে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আদিবাসীদের উদ্দেশ্যে বলেন অদ্যবদি আপনাদের ভাগ্যের কোনো রকম উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, `নৌকা প্রতীক` এনে ভোট যুদ্ধে জয়ী হয়ে, মহেশপুর কোটচাঁদপুর বাসীর উন্নয়নের কাজ করে যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)