ঝিনাইদহ বিআারটিএ’র ১০ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আয়

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
ঝিনাইদহ বিআারটিএ’র ১০ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আয় ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঝিনাইদহ গত অর্থ বছরে ১০ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আয় করেছে। ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার বুধবার সাংবাদকদের এই তথ্য জানান। তিনি বলেন, ২০১৭ সালে মিসিলেন্স খাতে সর্বোচ্চ টাকার রাজস্ব এসেছে। মিসিলেন্স খাতে ৪ কোটি ৩৮ লাখ ৫৯ টাকা আয় হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ টাকা এসেছে রেজিষ্ট্রেশন থেকে। এ খাতে আয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। গত বছর ৫ হাজার ২৪০টি যানবাহনকে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। বিলাস সরকার জানান, এ সময় ৫ হাজার ৩৭টি যানবাহনের ট্যাক্স টোকেন বাবাদ ১ কোটি ৪৩ লাখ আয় হয়েছে। এছাড়া লার্নার খাতে ২১ লাখ, রুট পারমিট বাবদ ২৫ লাখ ২৫ হাজার ও ফিটনেস থেকে সাড়ে ৪০ লাখ টাকা আয় হয়েছে। তিনি বলেন, বিআরটিএর ২৭টি খাত থেকে সর্বমোট ১০ কোটি ৩০ লাখ ২৫ হাজার ৩০ টাকার রাজস্ব আয় হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগের রেজিষ্ট্রেশন বিরোধী অভিযানের প্রেক্ষিতে রাজস্ব আয় দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বলেও দপ্তর সুত্রে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)