চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় ছাত্রীমেসে দুর্ঘটনা

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় ছাত্রীমেসে দুর্ঘটনা ছবির ক্যাপশন:
বিদ্যুতায়িত দুই : তিন কলেজছাত্রী অজ্ঞান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই কলেজছাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দিকে গুলশানপাড়ার অ্যাডভোকেট আব্দুল মাকেলের চারতলা বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতস্পৃষ্টে আহতরা হলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সদাবড়ি গ্রামের আব্দুল রবের মেয়ে রিক্তা খাতুন (১৭), একই ইউনিয়নের সুবুলপুর গ্রামের তন্নি খাতুন (১৭)। এ সময় তাদেরকে হাসপাতালে দেখতে এসে ওই মেসের তিন ছাত্রী রুকাইয়া (১৮), তমা (১৮) ও নিলা খাতুন (১৮) হারিয়ে ফেলে। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ``জানা গেছে, চুয়াডাঙ্গার গুলশানপাড়ার অ্যাড. আব্দুল মালেকের বাড়ির চারতলায় ছাত্রী মেস। গতকাল বিকালে রিক্তা ও তন্নি খাতুন চারতলার ছাদে পড়তে যায়। সন্ধ্যার আগে সিড়ি দিয়ে নামার সময় তারা বিদ্যুতায়িত হয়ে সিড়ি থেকে পড়ে যায়। পরে অন্য ছাত্রীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে বিল্ডিংয়ের পাশে থেকে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে, আহত ছাত্রীদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ। কর্তব্যরত চিকিৎসক বলেন, তাদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তবে দু’জনই এখন আশংকামুক্ত। এদিকে একালাবাসী ও আহতরা বলেন, ছাদের সিড়ির পাশে বৈদ্যুতিক সংযোগ গেছে। কোন নিরাপত্তা নাই। এর আগেও ওই বিল্ডিংয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি গুরুতর জখম হয়। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)