সকল ভেদাভেদ ভুলে জনসভায় যোগ দেওয়ার আহবান

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
সকল ভেদাভেদ ভুলে জনসভায় যোগ দেওয়ার আহবান ছবির ক্যাপশন:
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে গাংনীতে প্রস্তুতিসভা গাংনী অফিস: আগামী ২রা ফেব্রুয়ারী মেহেরপুর সামসুজোহা পার্কে কেন্দ্রীয় নেতাদের জনসভা উপলক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দলীয় সকল ভেদাভেদ ভুলে গিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করতে হবে। তাদের সম্মানে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জনসভায় অংশগ্রহণ করতে হবে। গতকাল বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা আসনের নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, মটমুড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, কাথুলী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)