এম. সবেদ আলী সভাপতি শাহ আলম মন্টু সম্পাদক

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
এম. সবেদ আলী সভাপতি শাহ আলম মন্টু সম্পাদক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার পুর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চা কমিটির নতুন কমিটি গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে মুক্তিযোদ্ধা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি এডভোকেট আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সহ-সভাপতি রাশিদুল ইসলাম জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য এডভোকেট মানিক আকবর, লিটু বিশ^াস, এ্যাড. হানিফ উদ্দিন, কিশোর কুমার কুন্ডু, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম রেজা, নির্বাহী সদস্য রুনু খন্দকার, আক্কাস আলী, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার পুর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে ৪১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন এম. সবেদ আলী, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, সহ-সভাপতি গোলাম সরোয়ার, শেখ শফিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম রেজা, নির্বাহী সদস্য আক্রাম হোসেন, রুনু খন্দকার, ওয়াজেদ আলী, আক্কাস আলী, এমাদদুল হক, আবুল কাশেম মাষ্টার, আনিছুজ্জামান আনিছ, রুপালী খাতুন, সাধারণ সদস্য এমদাদ হোসেন, মনোয়ারা খাতুন, কলিম উদ্দিন, ইউনুছ আলী, তাহাজ উদ্দিন, দেবেন্দ্রনাথ বাবু লাল, শেফালী খাতুন, মিরাজুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুর রহমান, মনিরুজ্জামান বাবু, শরিফুল ইসলাম রোকন, আবুল কালাম আজাদ, আমির হোসেন, তৌহিদুর রহমান ফকা, আব্দুর রাজ্জাক, মানোয়ার হোসেন, লাল্টু রহমান, ডা. আতিকুর রহমান, শাহেদা সিরাজ, মিনারা খাতুন, শ্রী রাজ সাহা, জাহানারা খাতুন, তহমিনা খাতুন, কাজী ¯িœগ্ধা হক। কমিটি গঠন শেষে জেলা কমিটির সভাপতি সহ-সভাপতিসহ অতিথিবৃন্দ নব নির্বাচিত কমিটিকে পুষ্পমাল্য প্রদান করেন। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু লোকমোর্চার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলমডাঙ্গা প্রেসক্লাব, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠি, নাগরিক নাট্যাঙ্গন, বাউল শাধুগুরু ফাউন্ডেশন, আলাউদ্দিন আহম্মেদ পাঠাগার, আলমডাঙ্গা সাহিত্য পরিষদ অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)