চাকরির প্রলোভনে চুয়াডাঙ্গার ৩৫ তরুণ-তরুণীর পাঁচলাখ টাকা আত্মসাৎ : আটক ১

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
চাকরির প্রলোভনে চুয়াডাঙ্গার ৩৫ তরুণ-তরুণীর পাঁচলাখ টাকা আত্মসাৎ : আটক ১ ছবির ক্যাপশন:
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের নামে ভালো বেতনে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিজস্ব প্রতিবেদক: প্রতারকচক্ররে খপ্পরে পড়ে নগদ টাকা খুইয়েছে চুয়াডাঙ্গার ৩৫ তরুণ-তরুণী। ভালো বেতনে চাকরির প্রলোভনে তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠানের সদস্যরা। গত ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩৫ জন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয় প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের সহকারি ব্যবস্থাপনা পরিচালক টুটুল রাহাজ্জান। ৩৫ জনের নিয়োগ দেয়ার পর তাদের ট্রেনিং করানো হয়। এরপরেই প্রতারণার বিষয়টি বুঝতে পারে নিয়োগপ্রাপ্তরা। তারা অনলাইন এবং লিফলেটে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ওই প্রতিষ্ঠানের চুয়াডাঙ্গা শাখার কোন তথ্য পাননি। ফলে গত সোমবার চুয়াডাঙ্গার কেদারগঞ্জ বাজারে প্রোটেক্টিভ অফিসে গিয়ে সহকারি ব্যবস্থাপনা পরিচালক টুটুল রাহাজ্জানের কাছে গিয়ে তাদের টাকা ফেরত চাই। এ সময় তাদের তোপের মুখে টুটল সবকিছু স্বীকার করে টাকা পরিশোধ করার আশ্বাস দেন। তারা টুটলকে অফিসের মধ্যে আটকে রাখে। রাত সাড়ে ১১টার দিকে যশোর থানার পুলিশ পরিচয়দানকারী কয়েকজন এসে তাদের মারধর করে টুটুলকে নিয়ে যায়। পরে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়। অতিরিক্তি পুলিশ সুপার আব্দুল মোমেন নিয়োগপ্রাপ্তদের কাছে সব শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। গতরাতে টুটল নামের একজনকে আটক করে থানায় নিয়েছে সদর থানা পুলিশ। জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত প্রোটেক্টিভের পক্ষ হতে কিছু সংখ্যক পার্ট টাইম-ফুল টাইম ভাবে পুরুষ-মহিলা, ছাত্রছাত্রী, কর্মী-কর্মকর্তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ডিসেম্বরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তির লিফলেট প্রকাশ ও চুয়াডাঙ্গা ডিশ ক্যাবল নেটওয়ার্ক চ্যানেলে এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজারে সীমা ভবনে অবস্থিত প্রোটেক্টিভ অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিল্ড অফিসার পদে ৬ হাজার, ইউনিট ম্যানেজার পদে ১০ হাজার, ম্যানেজার পদে ১৩ হাজারসহ রিসিপশন ও অফিস সহকারী পদে ভালো বেতনের কথা উল্লেখ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করেন চুয়াডাঙ্গা জেলার বেশ কিছু চাকরিপ্রত্যাশী ছেলেমেয়ে। তাদের আবেদনের প্রেক্ষিতে প্রোটেক্টিভের সহকারি ব্যবস্থাপনা পরিচালক যশোর কোতোয়ালী থানার কাশেমপুরের টুটুল রাহাজ্জান, কোটচাঁদপুরের এনামূল হক, আবুবকর ছিদ্দিক, সাবদারপুরের মফিজউিদ্দিন, কাশেমপুরে ইমরান খান গত ডিসেম্বর থেকে একে একে ৩৫ জনকে নিয়োগ দেয়। এ সময় ফিল্ড অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে ৭ হাজার, ইউনিট ম্যানেজারেরর কাছ থেকে ১২ হাজার, ম্যানেজারের কাছ থেকে ১৫ হাজার, রিসিপশনের কাছ থেকে ৭ হাজার ও অফিস সহকারিদের কাছ থেকে ৭ হাজার করে টাকা নেয় তারা। এদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে ইউনিট ম্যানেজার পদে ৮ জনের নিয়োগ দেয়ার কথা থাকলেও নিয়োগ দেয়া হয় ২৩ জনকে। প্রত্যেকের কাছ থেকে আইডিকার্ড বাবদ সাড়ে ৭শ টাকাসহ বিভিন্নসময় বিভিন্ন অংকে টাকা নেয়া হয়। এরপর ১৫ দিনের ট্রেনিং করা, ট্রেনিং এ আধা মাসের বেতন দেওয়ার কথা ছিলো। কিন্তু বেতন দিতে টালবাহানা করায় সন্দেহের দানা বাঁধে সবার মনে। চুয়াডাঙ্গা সরকারী কলেজের ছাত্র ফিল্ড অফিসার পদে নিয়োগপ্রাপ্ত ছাব্বির আহমেদ মল্লিক ও আহসান হাবীব নাঈম প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের অনলাইনে কোম্পানির সকল তথ্য সঠিক পেলেও চুয়াডাঙ্গায় কোম্পানির কোনো সঠিক তথ্য পাননি বলে জানান তারা। অনলাইনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে চুয়াডাঙ্গাতে কোম্পানির কোনো শাখা পাওয়া যায়নি। গত সোমবার অফিসে গিয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারিরা টুটুল রাহাজ্জানের কাছে গিয়ে তাদের টাকা ফেরত চাই। এ সময় তাদের তোপের মুখে টুটুল সব স্বীকার করে তাদের টাকা পরিশোধ করার আশ্বাস দেন। এ সময় টুটুলের পরিবারের সাথে কথা বললে তার পরিবারের লোকজন টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং বিষয়টি প্রশাসনকে না জানানোর জন্য অনুরোধ করে। টাকা না দেওয়া পযর্ন্ত টুটুলকে যেতে না দিয়ে রাতে টুটুলের সাথে অফিসেই অবস্থান নেয় কর্মচারীরা। রাত সাড়ে ১১টার দিকে যশোর থানার পুলিশ পরিচয়দানকারী কয়েকজন এসে দরজা খুলতে বলে। দরজা খুললে তারা কর্মচারীদেরকে মারধর করে টুটুলকে নিয়ে যায়। পরেরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার আহত কর্মচারীসহ সকলে তাদের টাকা ফেরত প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের কাছে যায়। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তাদের পুলিশ সুপারের নিকট পাঠান। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন বিষয়টি সকলের কাছ থেকে শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবীব ও সদর থানার ওসি তোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালী থানায় যোগাযোগ করলে কথিত প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের সহকারি ব্যবস্থাপনা পরিচালক টুটুল রাহাজ্জানকে যশোর কোতোয়ালী থানা পুলিশ আটক করে। যে পুলিশ টিম তাকে চুয়াডাঙ্গা থেকে নিয়ে গেছে, তাদের সন্দেহ হওয়ায় টুটুলকে আটক করে। চুয়াডাঙ্গা থেকে একটা টিম গিয়ে তাকে চুয়াডাঙ্গাতে নিয়ে আসবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক বলেন, ঘটনাটির প্রেক্ষিতে একটা সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে। এ ঘটনায় টুটল রাহাজ্জান(২২) নামের একজনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়েছে। সে যশোর কোতয়ালী থানার কাশেমপুর গ্রামের মন্টু মোল্লার ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)