দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনার ঈশ্বচন্দ্রপুর একটি পরিত্যক্ত ঘর থেকে অনৈতিক কাজের অভিযোগে দক্ষিণ চাঁদপুরের উর্মীলা (২৩), রামনগরের লাল্টুসহ (২৮) ৪জন কে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আটককৃত উর্মীলা দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের বকুল আলীর মেয়ে এবং লাল্টু রামনগরের মৃত নয়ন মন্ডলের ছেলে। সাথে অপর দু’জন শ্যামপুরের আ. খালেকের ছেলে হাসেম (৩০) ও একই এলাকার ক্যাম্প পাড়ার আবুল কালামের ছেলে রায়হান (২৩)। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩ পুরুষ ও ১ মহিলাকে একসাথে একঘরে দরজা বন্ধ অবস্থায় দেখে বাইরে থেকে দরজা আটকে দেয় স্থানীয়রা। এ ঘটনা কিছুক্ষণের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শতশত মানুষ ভীড় জমায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘরের ভিতরে আটকে রাখা লাল্টু, রায়হান ও হাসিমসহ উর্মী নামের ঐ মহিলাকে দামুড়হুদা মডেল থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তবে এলাকাবাসী জানায়, রায়হান ও হাসিমের সাথে তাদের কোন সম্পর্ক নেই। এসময় লাল্টু বেরিয়ে দৌড় মারবে বলে সকলকে ভিতরে রেখে তালা মেরে দেয় এবং পরিস্থিতির শিকার হয়ে আটকে পড়ে। পুলিশ জানায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি প্রক্রিয়াধিন অবস্থায় আছে।
