আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় মটরসাইকেল-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আগতরা হলো- আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের মৃত আলীর ছেলে গোলাম রসূল (৫৫), একই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৬০), এবং মটরসাইকেল আরোহী শাহজান। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের বাসটার্মিনালের নিকটে মঙ্গলবার সকালে শাহজান আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলো। পথিমধ্যে বিপরিত দিকে থেকে আসা দ্রুত গতির একটি আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহীসহ আলমসাধু চালক ও একজন যাত্রী গুরুতর গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে।
