ট্রাকে আগুন : ৩০ হাজার টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
ট্রাকে আগুন : ৩০ হাজার টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়িয়ায় পাটভর্তি আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়ায় পাটভর্তি ট্রাকে আগুন লেগে অন্তত ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া হতে পাটভর্তি করে আন্দুলবাড়িয়া বাজারে আসার পথে ট্রাকটির ইঞ্জিন থেকে সৃষ্ট শর্টসার্কিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শফিকুল ইসলাম একটি ট্রাকযোগে (ঢাকা মেট্রো-ট-১৬-৬৯১৮) ১৫০ মণ পাট আন্দুলবাড়িয়া বাজারের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। ট্রাকটি দেহাটি বাজার নামকস্থানে পৌছুলে আকস্মিক ট্রাকের ইঞ্জিন থেকে শর্টসার্কিটের মাধ্যমে পাটে আগুন লাগে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের এসও যুগল বিশ্বাস ও খোকন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে অন্তত ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)