আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলমডাঙ্গা পুরাতন বাসষ্ট্যান্ডপাড়ার লিটন কুমার ব্যানার্জীর বাড়িঘর ভেঙে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আলমডাঙ্গা পুরাতন বাসষ্ট্যান্ডপাড়ার তপন ব্যানার্জীর ছেলে লিটন কুমার ব্যানার্জী পুরাতন বাসষ্ট্যান্ডপাড়ায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তার বাবা তপন ব্যানার্জী আরেকটি বিয়ে করে রাজশাহীতে বসবাস করায় নিজ বাড়িতে অনেকটা অসহায়ের মতোই যুদ্ধ করে দিনযাপন করছেন লিটন ব্যানার্জী। সম্প্রতি লিটনের চাচাতো ভাই কানাই লাল ব্যানার্জীর ছেলে কাঞ্চন ব্যানার্জী ও দূর্গাচরণ ব্যানার্জীর ছেলে চন্দন ব্যানার্জী তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য পায়তারা করছে। এরই একপর্যায়ে গত রবিবার সন্ধ্যার দিকে লিটন কুমার ব্যানার্জীর বাড়ি ঘর ভেঙে অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে লিটন কুমার বিচার চেয়ে পৌর মেয়র ও আলমডাঙ্গা থানায় দরখাস্ত করেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে ভূক্তভোগী লিটন দাবী জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)