দামুড়হুদা উপজেলা আ. লীগের প্রস্তুতিসভা

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
দামুড়হুদা উপজেলা আ. লীগের প্রস্তুতিসভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আগামী ৩রা ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দামুড়হুদা উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে লোকনাথপুর বাজারে দামুড়হুদা উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক ও নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দর্শনা পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাস্টার, আ’লীগ নেতা নজির আহমেদ, আমির হোসেন, হাজী আমজাদ হোসেন, মাহাতাব মেম্বর, আ. রশীদ, আ. বারি, হুমায়ুন কবীর, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ। আরোও উপস্থিত ছিলেন, মোমিনুল ইসলাম, নান্নু, আ. খালেক, আ. জব্বার, শামসুল হক, রবিউল, লিয়াকত, আশাদুল হক, ওল্টু, আ. সালাম, পলাশ, লাল্টু, পার্থ, মিঠু, কালু, তানজিল, জাহাঙ্গীর, সেলিম, জসিম, ইয়ানবী, হায়দার, ফারুক হোসেন, বাকি বিল্লাহ, কার্তিক, লালচাদ, সুজন, হাকিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন, এম.এ ফয়সাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)