ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার সময় নিউমার্কেটের ব্যাডমিন্টন কোর্টে এই জমকালো টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিজাইল জোয়ার্দ্দার বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, শারীরিক ও মানসিকভাবে উন্নতি করে। সমবায় নিউ মার্কেটের ব্যাডমিন্টন প্রতিযোগিতা এলাকায় ব্যাপক সাড়া ফেলবে। নিউমার্কেট ব্যবসায়ী চপল মিয়ার প্রানবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউমার্কেট ফ্যাশন সু’র স্বত্তাধিকারী রোকন মালিক। এ সময় নিউমার্কেটের সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন মালিক রানাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা নিউমার্কেটের ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য সেজেছে পুরো সমবায় নিউ মার্কেট।
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। গত রবিবার রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, গত রবিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই শাখাওয়াত ও এসআই একরাম অভিযান চালিয়ে বড়গাংনী গ্রামের ছফুউদ্দীনের ছেলে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাকত আসামী মন্জুরুল হক রিপনকে গ্রেফতার করে। গতকাল গ্রেফতারকৃত পলাকত আসামী রিপনকে আদালতে সোর্পদ করা হয়েছে।
