৯ বিঘা জমির পেয়ারা বাগান তছরুপ

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
৯ বিঘা জমির পেয়ারা বাগান তছরুপ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় শক্রতামূলক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার বাগানপাড়ায় রাতের আধারে ৯ বিঘা পেয়ারা বাগানের তিন শতাধিক গাছ শক্রতামূলক ভাবে কেটে দিয়েছে দূর্বত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সকালে মাঠে কাজে আসা চাষীরা দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাগানপাড়ার দুই ভাই ঝন্টু ও আসাদুল, তার বোনাই শহিদুলের ৯ বিঘা ১২ কাঠার উপরে পেয়ারা বাগান রয়েছে। এর মধ্যে ঝন্টু ৪ বিঘা, আসাদুলের ৩ বিঘা ও বাকি ২ বিঘা ১২ কাটা বোনাই শহিদুলের। সম্প্রতি গ্রামে জমিজমা সংক্রন্ত বিরোধে একজন খুন হওয়ার ঘটনায় তাদের নামে মামলা হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছে। গ্রামবাসীদের ধারণা তাদের অনুপস্থিতিতেই একটি চক্র রাতের আধারে তাদের সম্পত্তির ক্ষতিসাধন করছে। তবে এ ব্যাপারে পুলিশকে কোন অভিযোগ করা হয়নি এবং তারা কিছু জানে না বলে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)