মেহেরপুর প্রেসক্লাব ও জাগো মেহেরপুরের প্রীতি ক্রিকেট ম্যাচ

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
মেহেরপুর প্রেসক্লাব ও জাগো মেহেরপুরের প্রীতি ক্রিকেট ম্যাচ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাব ও সেচ্ছাসেবী সংগঠন ‘জাগো মেহেরপুর’ এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় জাগো মেহেরপুর প্রেসক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পরাজিত দল। নির্ধারিত ১০ ওভারের খেলায় ৬ উইকেটে ৯০ রান সংগ্রহ করে। ৯১ রানের লক্ষ নিয়ে খেলতে নেমে বিজয়ী দল ৭ ওভার ৪ বলে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষে পোঁছায়। খেলায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম, এসএ টিভির প্রতিনিধি ফজলুল হক, একুশে টিভি প্রতিনিধি ফারুক হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকরা ও জাগো মেহেরপুরের উপদেষ্টা সোয়েব রহমান, মোস্তাকুর রহমান তুষার, সংগঠক আব্দুল আলিম, মোহামিনুর রহমান, জ্যাকসহ সংগঠকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)