মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন:
শফিকুর রহমান বাদশার ১৪ তম মূত্যবার্ষিকী পালিত মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিকুর রহমান বাদশার ১৪তম মূত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা যুবদলের আয়োজনে মেহেরপুর শহরের কুটুমবাড়ি রে¯ঁÍরায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান সাতু, ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি এ্যাড. মখলেছুর রহমান স্বপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা একরামুল হক একা, আব্দুল হামিদ খান গাজু, মরহুম শফিকুর রহমান বাদশার বড় ছেলে যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার, নূর তাজুল ইসলাম, পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সামছুর রহমান, সানি, লিটন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি’র এই নির্লোভ ও ত্যাগী নেতা আজ আমাদের মাঝে নেই, কিন্ত তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠনের জন্য যা করেছেন সেটা স্মরণীয়। তিনি কারাভোগ করেছেন, রাজনীতি করতে গিয়ে নিজের সম্পদ বিক্রি করেছেন, বিএনপির দুঃসময়ে কখনই তিনি আন্দোলন থেকে বিচ্যুত হননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)