গাংনীর জোরপুকুরিয়ায় মাদরাসার ভিত্তিপ্রস্তুর স্থাপন

আপলোড তারিখঃ 2018-01-31 ইং
গাংনীর জোরপুকুরিয়ায় মাদরাসার ভিত্তিপ্রস্তুর স্থাপন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামে হাফিজিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জোরপুকুরিয়া গ্রামে ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ও চুয়াডাঙ্গা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফতাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, মাদ্রাসার প্রথম উদ্দ্যোক্তা ইউপি আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান স্বপন, ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বজলুর রহমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, মটমুড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম, গাংনীর বিশিষ্ট ব্যবসায়ী টোকন বিশ্বাস ও হারুন টের্ডাসের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)