আলমডাঙ্গা জুগিরহুদায় মা-মেয়েকে মারধরের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-01-30 ইং
আলমডাঙ্গা জুগিরহুদায় মা-মেয়েকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জুগিরহুদা গ্রামের ফকির বিশ্বাসের মেয়ে চম্পা খাতুন (৩৫) ও তার মেয়ে সুরুভি আক্তার স্মৃতি (১৭) কে বেধড়ক মারপিট করেছে বলে মামা শাহিন (৪৫) তার স্ত্রী রুবি (৩৮), রিপন (৪০) তার স্ত্রী মালা (৩৫) ও রুবেল (৩০) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসময় খবর পেয়ে পাঁচকমলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আফজাল ঘটনাস্থলে পৌছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আলমডাঙ্গা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই জিয়া, তদন্ত কমকর্তা পিয়ার আলীসহ সঙ্গীয় ফোর্স পিকআপযোগে এসে চম্পা খাতুন (৩৫) ও তার মেয়ে সুরুভি আক্তার স্মৃতিকে প্রাথমিক চিকিৎসার জন্য হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। উল্লেখ্য, চম্পা খাতুন (৩৫) ও তার মেয়ে সুরুভি আক্তার স্মৃতির সাথে তার মামা-মামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকে। দুই পক্ষই এক-অপরকে দোষ দিয়ে আসছে অনকেদিন ধরে। এবিষয়ে সুষ্ঠু সমাধান কামনা করছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)