স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে গুম করার অভিযোগ

আপলোড তারিখঃ 2018-01-30 ইং
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে গুম করার অভিযোগ ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের আজিবারের মেয়ে বেলী খাতুনকে (৩০) তার স্বামী মনিরুল ইসলাম হত্যা করে লাশ গুম করেছে বলে অভিযোগ উঠেছে। মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের মৃত-উম্বত আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের আজিবারের মেয়ে বেলী খাতুনের (৩০) সাথে ১৫ বছর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের মৃত-উম্বত আলীর ছেলে মনিরুল বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই ১৫ বছর সংসার জীবনে তাদের ঘর আলো করে আসে দুটি সন্তান। গত ৬ মাস আগে আমিরুল ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই বেলীর সংসারে নেমে আসে অশান্তির ঝড়। শুরু বেলীর উপর শারিরিক এবং মানুষিক নির্যাতন। এক পর্যায়ে বেলী নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবাকে সংবাদ দেয় তাকে নিয়ে আসার জন্য। মেয়ের সংবাদ পেয়ে পিতা আজিবার গত বুধবার গ্রামের চার-পাঁচ জন লোক নিয়ে মেয়েকে নিয়ে আসতে জামাই মনিরুল বাড়ি যায়। তখন জামায় বলেন বেলীতো এক সপ্তাহ আছে আপনাদের বাড়ী যাওয়ার নাম করে চলেগেছে। বেলীর বাবা আজিবার তৎক্ষনিক সেখান থেকে চলে আসে এবং সারাদিন বিভিন্ন আতিœ¥য় স্বজনের বাড়ি মেয়েকে খুজে বেড়ায়। কিন্তুু সারাদিন খোঁজাখুজির পর মেয়ের কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন পিতাসহ পরিবারের লোকজন। পরে এলাকাবাসীর পরামর্শে আজিবার গত ২ দিন আগে চুয়াডাঙ্গা সদর থানায় মেয়ে নিখোঁজের বিষয়ে একটি জিডি করেছেন। তবে ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বেলীর কোনো সন্ধান না পাওয়ায় তার বাবা মাসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বেলীর পিতা আজিবার অভিযোগ করে বলেন, মনিরুল ও তার দ্বিতীয় স্ত্রী মিলে আমার মেয়েকে হত্যা হরে লাশ গুম করে দিয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় সাধারণ ডায়রী হওয়ার পর থেকে নিখোঁজ গৃহবধুর সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)