আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক ফিদেল ক্যাস্ট্রো পুরস্কারে ভূষিত

আপলোড তারিখঃ 2018-01-30 ইং
আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক ফিদেল ক্যাস্ট্রো পুরস্কারে ভূষিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ফিদেল ক্যাস্ট্রো পুরষ্কারে ভূষিত হলেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস। এনজিও জগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ফুলকুড়ি ফাউন্ডেশন তাকে এই সম্মান প্রদান করেন। গত ২৪ জানুয়ারী বুধবার বিকাল ৪টার সময় ঢাকাস্থ পুরান পল্টন মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনের হল রুমে বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মির্জা জলিলের হাত থেকে তিনি ফিদেল ক্যাস্ট্রো এ্যাওয়ার্ড-২০১৭ এর সম্মাননা পদক ও সনদ গ্রহন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা, একুশে স্মৃতি সংসদের সভাপতি ভাষা সৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুলকুড়ি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান মানিক। বাঙালির মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কিউবার সাবেক রাষ্ট্রনায়ক ফিদেল ক্যাস্ট্রোর নামে প্রতি বছর এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)