জীবননগরে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সম্মননা প্রদান

আপলোড তারিখঃ 2018-01-30 ইং
জীবননগরে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সম্মননা প্রদান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচির সম্মননা প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় বে-সরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে জীবননগর পৌর মেয়র ও জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্যদিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক যাদব কুমার প্রমানিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সালাউদ্দিন কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)