ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত

আপলোড তারিখঃ 2018-01-29 ইং
ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ডিঙ্গেমারা ব্রীজের কাছে রোববার দুপুরে ট্রাক চাপায় আব্দুল আজিজ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি লক্ষিকোল গ্রামের খলিলুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতর ভাই আব্দুল কুদ্দুস জানান, বেলা ১২টার দিকে আব্দুল আজিজ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ডিঙ্গেমারা ব্রীজের কাছে রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মৃত্যু বরণ করেন। রাস্তার ধারে এলোমেলো ভাবে বাস দাড় করে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। অভিযোগ উঠেছেম বাস টার্মিনাল থাকা সত্বেও শহরের বর্ষা ফিলিং স্টেশনের কাছে রাস্তা দখল করে বাস দাড় করিয়ে রাখা হয়। এ কারণে যান ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। ট্রাফিক পুলিশের গাফলতির কারণে বাসগুলো সকাল থেকে রাত অবধি সেখানে রাখা হলেও কোন প্রতিকার মেলে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)