অভিমানে কিশোর সামির আত্মহত্যা : শোকের মাতম

আপলোড তারিখঃ 2018-01-29 ইং
অভিমানে কিশোর সামির আত্মহত্যা : শোকের মাতম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বাগানপাড়ায় মোবাইল চুরির মিথ্যা অপবাদ : পরিবারের শাসন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে সামির নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কিশোর সামি একই এলাকার হারুনের ছেলে। গতকালই সামির দাফনকার্য সম্পন্ন করা হয়। এঘটনায় কিশোর সামিরের পরিবারের হতবাক হয়ে গেছে। এখনো বিশ্বাস করতে পারছেন না সামির আত্মহত্যা করেছে। শোকের ছায়ায় ভঅসছে পুরো পরিবার। জানা গেছে, কিশোর সামি কিছু বখাটে ছেলেদের সাথে মিশে নিজে বখে গিয়েছিল্ োতার এলোমেলো চলাফেরা তার পরিবার মেনে নিতে পারেনি। যার কারণে সামি তার মা গতকাল ছেলে শাসনের ছলে ঘরে আটকে রাখতে। সামি অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সামিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সামির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামিকে এক নজর দেখার জন্য এলাকার লোকজনের ঢল নেমেছে বাড়িতে। ছেলেকে হারিয়ে শুধুই বিলাপ করছেন মা। এদিকে নাম না প্রকাশ করার শর্তে বলেন, পাশের বাড়ি থেকে একটি মোবাইল চুরি হয়। এতে সামীর উপরে দোষা পড়ে। সামীর নামে মামলার ভয় দেখায় মোবাইল হারানো প্রতিবেশিরা। এতে সামির পরিবার ছেলের উপর ক্ষীপ্ত হয়ে শাসন করতে ঘরে আটকে রাখলে সামি অভিমানে আত্মহত্যা। এঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক বলেন, আমি শুনেছি আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত বাদেই পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। এদিকে গতকাল বাদ এশার পরে জানাযা শেষে পুরাতন কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)