ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জাতীয় পার্টির মেহেরপুর সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ কুতুবউদ্দীনকে আহবায়ক ও মোঃ নজরুল মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির মেহেরপুর সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা শেষে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি মোসলেম আলী, সহ- সভাপতি আব্দুল বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
