ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলন হয়। প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- ভূমি উন্নয়ন কর আদায়, ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন করের দাবি নির্ধারণের লক্ষ্যে জমির ব্যবহার ভিত্তিক শ্রেণিকরণ ও পরিমাণ নিরুপনের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।তিনি ভূমিহীন পরিবারের অনুকূলে নীতিমালা অনুযায়ী কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য দরখাস্ত আহ্বান পূর্বক বন্দোবস্ত নথি উপজেলা কমিটির মাধ্যমে জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিতে প্রেরণের আদেশ দেন। অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারের জন্য গুরুত্বারোপ করেন। এ সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল আলম, আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সীমা শারমীন, সহকারি কমিশনার পাপিয়া আক্তার, টুকটুক তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
