ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজার বণিক সমিতির সেক্রেটারী শফিউল কবির ইউসুফ ও বিশিষ্ঠ ভুষিমাল ব্যবসায়ী মোশারফ হোসেন মুসার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবিজির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্যবসায়ীরা মানববন্ধন ও পথসভা করেছে। গতকাল রোববার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী বাজারের সকল স্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধনে অংশ নেয়। দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দামুড়হুদা বাজারে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা বাজার বনিক সমিতির সভাপতি হেদায়েত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, বনিক সমিতির সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, সহসভাপতি আজিজুল হক, মোত্তালেব হোসেন, হাজী রবিউল ইসলাম, কোষাধাক্ষ হাজী মোফাজ্জেল হোসেন, নির্বাহী সদস্য হাজী ইউনুস আলী, সাজেদুল, মোজাফফর হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মফি উদ্দিন, আবু হানিফ, আব্দুল হাকিম, দামুড়হুদা বাসষ্ট্যান্ড বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী এম নূরুন্নবী প্রমুখ। বক্তারা অবিলম্বে ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা চাঁদাজির এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তিনারা দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করে বলেন, আপনি আপনার সমস্ত পন্থা দিয়ে তদন্ত করে দেখেন দায়েরকৃত মামলাটির সাথে আমাদের নূন্যতম কোন সম্পর্ক আছে কিনা। আমরা চাই আপনি দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত কাজ শেষ করে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করবেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, বনিক সমিতির সদস্য আব্দুল হালিম ভুট্টু।
