মুজিবনগরে দুস্থ ও শীতার্তদের মাঝে খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2018-01-29 ইং
মুজিবনগরে দুস্থ ও শীতার্তদের মাঝে খাবার বিতরণ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এ উপলক্ষে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের উন্নয়নের রুপকার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহা. মোফাকখারুল ইসলাম। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন শুকনা খাবার উপজেলার প্রায় চারশত দুস্থ ও শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)