দু’লাখের আশায় সাড়ে নয় হাজার খোয়া!

আপলোড তারিখঃ 2018-01-28 ইং
দু’লাখের আশায় সাড়ে নয় হাজার খোয়া! ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: মোবাইলের ম্যাসেজে দুই লাখ টাকা পাওয়ার আশায় সাড়ে ৯ হাজার টাকা খোয়া গেল যুবকের। চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে ঝিলখালি গ্রামের মোয়াজেম হোসেনের ছেলে সজিবের মোবাইলে একটি ম্যাসেজ আসে। তাতে বলা হয়, আপনি(মোবাইলের মালিক) দুই লাখ টাকা পেয়েছেন। এই টাকা নিতে হলে ০১৭০৩৯৭৪১০৩ নম্বরে সাড়ে ৯ লাখ টাকা বিকাশ করতে হবে। দুই লাখ টাকা পাওয়ার আশায় সজিব গতকাল শনিবার বিকালের দিকে সরোজগঞ্জ বাজারে বিসমিল্লাহ ফার্মেসীর মখলেছুর রহমানের কাছে গিয়ে প্রথমে সাড়ে ৯ হাজার টাকা বিকাশ করে। পরবর্তীতে আবার ০১৯৯৯৫০২২১৭ নাম্বারে ১০হাজার টাকা বিকাশ করতে বলে। এসময় বিকাশের দোকনদার মখলেছুর রহমানের বিষয়টি সন্দেহ হয়। তিনি আগের সাড়ে ৯ হাজার টাকা দিতে বলেন। তারপর ১০ হাজার টাকা পাঠাবেন বলেও জানান তিনি। এ সময় সাড়ে ৯ হাজার টাকা দোকানদারকে দিতে না পারায় দোকানদার সজিবকে আটক করে রাখে। পরে পদ্মবিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দীন জামিনদার হয়ে ছাড়িয়ে নিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)