চাকরির বয়স ৩৫ করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-01-28 ইং
চাকরির বয়স ৩৫ করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: চাকুরির বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। নেতৃত্ব দেন মেহেরপুর জেলা কমিটির সভাপতি শিহাব সৈকত। সাধারণ সম্পাদক রুবেল হোসেন সহ-সভাপতি সোহাগ মিয়া, সাজ্জাদুল ইসলামসহ জেলার ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। অবিলম্বে চাকুরির বয়সসীমা বাড়ানোর দাবি তাদের। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচী নেওয়া হবে বলে জানান বক্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)