ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬টি প্যাথেডিন ইনজেকশন ও দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকালের দিকে এএসআই নাজমুল থানাপাড়ার জমজম মোল্লার ছেলে আশাবুল হককে (৪০) ১৫টি প্যাথেডিন ইনজেকশন সহ আটক করে। এ ছাড়াও বিকেলে হারদী ইউনিয়নের মোকামতলা থেকে মৃত মোতালেবের ছেলে আব্দুল খালেককে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। সন্ধ্যায় এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ মোকামতলার আলিম উদ্দিনের ছেলে মতিয়ারকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। আজ তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।
