ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার নাটুদাহ ছাতিয়ানতলায় এলজিইডির বাস্তবায়নের চন্দ্রা এফআরবি কানাইডাঙ্গা বিসি দ্বারা রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি। রাস্তা উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় আ. লীগ নেতা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আ: লীগের সহ-সভাপতি হাজী আলী আজগর টগর এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন- দেশে এখন শুধু উন্নয়নের জোয়ার বইছে। প্রতিটি জায়গায় আজ শুধু পাকারাস্তা। যা আ. লীগ সরকার ক্ষমতায় এসেই হয়েছে। অতীতের জামায়াত বিএনপির সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আজ আর সার ডিজেলের জন্য লাইন দিতে হয়না, গুলি খেতে হয়না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মো. জাফর আলী, জেলা পরিষদ সদস্য ইউসুফ, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা আ. সালাম বিশ্বাস, যুবলীগ নেতা জাহিদুর রহমান মুকুল, সবুর মেম্বর, আ. লীগ নেতা করিম, কুদ্দস মেম্বর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন য্বুলীগের সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ, যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, নাটুদাহ ছাত্রলীগ নেতা লিমন খাঁন প্রমুখ।
