যাত্রীদের গাড়ি পার্কিং : সাধারণ যাত্রীদের দুর্ভোগ

আপলোড তারিখঃ 2018-01-28 ইং
যাত্রীদের গাড়ি পার্কিং : সাধারণ যাত্রীদের দুর্ভোগ ছবির ক্যাপশন:
দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মের রাস্তায় ভিআইপি দর্শনা অফিস: দর্শনা হল্ট রেস্টেশনের প্লাটফর্মে ওঠার রাস্তাটি এখন ভিআইপিদের গাড়ি পার্কিং কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ সময় ট্রেন আসার পরে ও ছেড়ে যাওয়ার পরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। জানাগেছে, দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা হল্ট স্টেশনে ট্রেন আসার আগ মুহুর্তে সাধারণ যাত্রীদের নামে ঢল। কিন্তু উপজেলার বিভিন্ন ভিআইপিদের গাড়ি ট্রেন আসার পূর্বেই সিগন্যাল গেটের ভিতরে রেখে দেওয়া হয় দীর্ঘ সময়। ট্রেন আসে ওই সকল ভিআইপিরা গাড়িতে ওঠার পূর্বেই অনেক সাধারণ যাত্রীদের ওই রাস্তা দিয়ে তাদের ব্যাগ ও ল্যাগেজ নিয়ে আসা যাওয়া করতে রীতিমত দুর্ভোগ পোহাতে হয়। ট্রেন যাওয়ার পর যতক্ষন ওই সকল ভিআইপি গাড়ি নিয়ে না যায় ততক্ষন পর্যন্ত সাধারণ যাত্রীদের যাওয়া আসা সম্ভব হয়ে ওঠে না। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ চলাচলকারী সাধারণ যাত্রীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)