বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সুদূর প্রসারী আলোচনা

আপলোড তারিখঃ 2018-01-27 ইং
বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সুদূর প্রসারী আলোচনা ছবির ক্যাপশন:
দামুড়হুদার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা টিপু তরফদার বিশেষ প্রতিবেদক: বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে টিপু তরফদার বলেছেন, ‘সবাইকে পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার সর্ব্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। হামলা মামলার ভয়ে আর ঘরে বসে না থেকে মাঠে নামুন; আমি আপনাদের সাথে আছি।’ গতকাল সকালে দর্শনা পুরতন বাজারস্থ নিজ বাসভবনে দামুড়হুদা উপজেলাধীন নাটুদহ ও নতিপোতা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান তরফদার টিপু। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দেশের চেয়ে নিজেদের ক্ষতিই বেশি করে যাচ্ছে। ক্ষমতার মোহে তারা নানা বিতর্কিত কাজ করে দলকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। দেশের জনগণ তাদের হাত থেকে এবার মুক্তি চায়।’ তিনি ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ফজলু, নতিপোতা ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য জামসেদ আলী, আবুল কাশেম, বিএনপি নেতা জালাল বিশ্বাস, শহিদুল ইসলাম পল্টু, ইকবাল হোসেন মাস্টার, শহিদুল মেম্বার, হাশেম আলী, সদর হালসনা, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম আশা, আতিয়ার, আরিফ, আশরাফুল হক আশা, আনারুল, হাবিবুর, ছানারুল, সাব্দার, তারেক, টুটুল, ফারুক প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)