জেলার প্রায় ৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার অনুপস্থিত

আপলোড তারিখঃ 2018-01-27 ইং
জেলার প্রায় ৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার অনুপস্থিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত এসএম শাফায়েত: একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীর শূন্যপদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরের ১০টি কেন্দ্রে একযোগে বহুনির্বাচনী প্রশ্নে ওএমআর পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। মাত্র ১ ঘন্টা সময়ে ৭৫টি প্রশ্নের উত্তর খুজে বৃত্ত ভরাট করতে হয় তাদের। এ দুটি পদে চুয়াডাঙ্গার চার উপজেলার মোট চাকুরী প্রার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৯১৪ জন। এরমধ্যে উপস্থিত প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩৬ জন এবং অনুপস্থিত ১ হাজার ৮৭৮ জন নিয়োগ প্রার্থী। পরীক্ষা শুরুর পর পরই কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা ভিত্তিক জনবল নিয়োগ পরীক্ষা বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। পর্যাক্রমে তাঁরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা ফাযিল মাদ্রাসা, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি ও আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলোতে চার উপজেলা নির্বাহী অফিসার ও ১৯ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)