আলমডাঙ্গার ঘোষবিলায় গরু চুরির সময় হাতেনাতে

আপলোড তারিখঃ 2018-01-27 ইং
আলমডাঙ্গার ঘোষবিলায় গরু চুরির সময় হাতেনাতে ছবির ক্যাপশন:
চোর আটক : গণধোলাই শেষে পুলিশে সোপর্দ আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ঘোষবিলা গ্রাম থেকে গরু চুরি করে অভিযোগে শিমুল (১৮) নামের এক চোরকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত ভিকুর ছেলে হেলাল উদ্দিনের বাড়ি থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে একই গ্রামের সমিরের ছেলে শিমুল একটি গরু চুরি করে নিয়ে যায়। জামজামি গ্রামে পৌছালে তাকে লোকজন ধরে গণধোলাই দিয়ে ফাঁড়ি পুলিশে সোপর্দ করে। জামজামি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপলু চোর চক্রের বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে। তাদেরকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)