জীবননগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-01-27 ইং
জীবননগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব জীবননগর হাইস্কুলপাড়া জামে মসজিদ কেন্দ্রীক যুব সমাজের আয়োজনে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জীবননগর থানা মডেল হাইস্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইস্কুলপাড়া জামে মসজিদের সাবেক সম্পাদক রুস্তম আলী, জীবননগর থানা কৃষকলীগের সভাপতি নুর ইসলাম, হাইস্কুলপাড়া জামে মসজিদের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম মুন্সী খোকন, ব্যবসায়ী আব্বাস আলী, তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি শাজাহান সিরাজ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মমিন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ওলিউর রহমান। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সবুজ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)