খেলাধুলা চর্চা যুবসমাজে মাদক দূর করে

আপলোড তারিখঃ 2018-01-27 ইং
খেলাধুলা চর্চা যুবসমাজে মাদক দূর করে ছবির ক্যাপশন:
দর্শনায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র মতিয়ার দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনায় ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর দর্শনা ইসলাম বাজারে ব্যাডমিন্টন ক্লাব দর্শনা ও চটকাতলা যুব সংঘের যৌথ আয়োজনে ব্যাডমিন্টন-২০১৮ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে চটকাতলা যুব সংঘের সভাপতি ফরহাদ হোসেন টিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এসময় তিনি বলেন, মাদককে পরিহার করতে হলে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার নিয়মিত চর্চা করতে করার জন্য যুবসমাজকে আহ্বান জানান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাঞ্চু মাতবর, সাবেক ফুটবলার গিয়াসউদ্দীন পিনা, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ান, খন্দকার মনির হোসেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আব্দুল মালেক। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন চটকাতলা যুব সংঘের সেক্রেটারি হাফিজুর রহমান মিলন, ব্যাডমিন্টন ক্লাব দর্শনার সভাপতি রেজওয়ান হোসেন লিন্টু, সেক্রেটারি মোস্তাাফিজুর রহমান ইসা, রফিকুল হাসান রাজা, ছানোয়ার হোসেন, খন্দকার শাকিল, সবুজ, ইয়াশিক, জীবন, অনিক, নুরু প্রমুখ। খেলায় উদ্বোধনী ম্যাচে মুসলিম জুয়েলার্স-১ কে পরাজিত করে রাজিব জুটি জয়লাভ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)