আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হয়েছে -হুইপ ছেলুন এমপি

আপলোড তারিখঃ 2018-01-27 ইং
আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হয়েছে -হুইপ ছেলুন এমপি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা : মিষ্টি মুখ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা ডিগ্রী কলেজ সরকারীকরণ হওয়াতে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ান জাতীয় সংসদের মাননীয় হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মিষ্টিমুখ করানো হয়। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ সরকারী হওয়ায় অত্র কলেজের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ছরোয়ারের নেতৃত্বে কলেজের সভাপতি ও জাতীয় সংসদের মানানীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনোনীত সম্মানিত বিদ্যোৎসাহি সদস্য ও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্তকে জিবির নতুন সদস্য হিসেবে ফুলেল শুভেচ্ছা জানান। পরে হুইপ ছেলুন জোয়ার্দ্দার উপস্থিত সকলকে নিজ হাতে মিষ্টি খাওয়ান। এসময় তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারনেই আলমডাঙ্গা বাসির দীর্ঘ দিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে। আলমডাঙ্গা ড্রিগ্রি কলেজ সরকারী হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত জিবি সদস্য শাহ আলম, নাফিউল জোয়ার্দ্দার শান্তসহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)