ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

আপলোড তারিখঃ 2018-01-26 ইং
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর তালবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার রাতে মধুহাটি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সদর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে। নিহতের স্বজনেরা জানান, মালেশিয়া প্রবাসী ইকবাল হোসেন রাতে তার মামাকে আনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চন্ডিপুর গ্রামে যাচ্ছিলেন। পথে কাশিমপুর তালবাগান এলাকায় দুর্ঘটনায় সে গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে ইকবাল হোসেন মারা যান। ইকবাল মাস খানেক আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ধারনা করা হচ্ছে ওই সড়কে চলাচলকৃত বড় কোন যানবাহন তাকে ধাক্কা দিয়েছিল। এ কারণে তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য গত ৩ দিনে এই নিয়ে পুলিশের এক এএসআইসহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্যক্তি নিহত হলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)