চুয়াডাঙ্গা পৌরসভার বাজারপাড়ায় সিসিকরণ কাজের শুভ উদ্বোধন

আপলোড তারিখঃ 2016-10-11 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার বাজারপাড়ায় সিসিকরণ কাজের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন:
`Bazar নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় রাম নিরঞ্জন আগরওয়ালার বাড়ীর পাশের রাস্তাটি সিসিকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বার্ষিক উন্নয়ন তহবিলের প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাজার পাড়া রাম নিরঞ্জন আগরওয়ালার বাড়ীর পাশের রাস্তা সিসিকরণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সুলতানা আরা রতœা, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপ-সহকারী প্রকৌশলী আল আমীন কবির ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদারসহ বাজার পাড়া এলাকার বাসিন্দাগণ। রাস্তাটি নির্মাণ হলে বর্ণিত এলাকায় বাসিন্দাদের চলাচলে সুবিধা হবে। রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী  মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ধন্যবাদ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)