৩০ গ্রাম গাঁজাসহ সরোজগঞ্জ বোয়ালিয়ার সুজাউদ্দীন আটক

আপলোড তারিখঃ 2018-01-26 ইং
৩০ গ্রাম গাঁজাসহ সরোজগঞ্জ বোয়ালিয়ার সুজাউদ্দীন আটক ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের সুজাউদ্দীন ওরফে মেম্বার সুজাকে আটক করেছে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। এ সময় তার কাছে থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া মাঝেরপাড়ার মৃত সুন্নাত আলীর ছেলে সুজাউদ্দীন ওরফে মেম্বার সুজাকে (৫৫) আটক করে পুলিশ। তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকালই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)