ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভেদামারী গ্রাম থেকে পুলিশ দু’গাঁজা বিক্রেতাকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, আলমডাঙ্গার ভেদামারী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে রুহুল আমিন ও একই গ্রামের ইছাহক আলীর ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে থানার এসআই শাখাওয়াত এবং এএসআই মোস্তফা বিকেলে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। আটকের পর তাদের কাছ থেকে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
