পুলিশের নতুন আইজিপি হলেন ড. জাবেদ পাটোয়ারী

আপলোড তারিখঃ 2018-01-26 ইং
পুলিশের নতুন আইজিপি হলেন ড. জাবেদ পাটোয়ারী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পুলিশের নতুন মহাপরিদর্শক-আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি হতে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। ওইদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদমর্যাদা প্রদানের বিষয়টি প্রজ্ঞাপন আকারে ঘোষণা করতে হয়। জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। এসবির প্রধান হিসেবে বর্তমান পদে একটানা ৯ বছর কর্মরত আছেন। এরআগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএসসিটির দায়িত্ব পালন করেন। এই পুলিশ কর্মকর্তা বর্তমান আইজিপি শহিদুল হকের মতোই বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ আছে জাবেদ পাটওয়ারীর। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে জাবেদ পাটোয়ারীরর জন্ম। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)