বুজরুকগড়গড়ি দরবার শরীফে ভক্তদের ভীড়

আপলোড তারিখঃ 2018-01-26 ইং
বুজরুকগড়গড়ি দরবার শরীফে ভক্তদের ভীড় ছবির ক্যাপশন:
শাহ সুফি কাশেম আলীর ওফাত দিবস পালিত নিজস্ব প্রতিবেদক: শাহ সুফি কাসেম আলীর ওফাত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি গ্রামে শাহ সুফি কাসেম আলীর দরবার শরীফে আয়োজন করা হয় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। এবারের আয়োজনে মূল স্লোগান ছিল, ‘জ্ঞানে জ্ঞানে জ্ঞানের ভবে, মানুষের মাঝে খুজলেই পাবে।’ সন্ধ্যার পর থেকেই দরবার শরীফে শাহ সুফি কাসেম আলীর ভক্ত অনুরাগিরা সমবেত হতে থাকেন। রাতে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন কবি ও গীতিকার সোহরাব উদ্দীন জোয়ার্দ্দার, সুমন জোয়ার্দ্দার, আবু বক্কর, খোকন জোয়ার্দ্দার, সাগর ও অন্যান্য ভক্তবৃন্দ। গভীর রাত পর্যন্ত চলে এ আয়োজন। আয়োজনে দূর-দুরান্ত থেকে ভক্ত-অনুরাগিরা এসে সমবেত হন। এর আগে সকাল থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় শাহ সুফি কাসেম আলীর ওফাত দিবস। উল্লেখ্য, প্রতি বছর ১২ই মাঘ দিবসটি উদযাপন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)