পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য
জীবননগর অফিস: ‘আজকের নবীন-আগামী দিনের প্রবীণ’ এই শ্লোগানকে সামনে রেখে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মনোহরপুর প্রবীন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরপুর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন। স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, মনোহরপুর ইউনিয়ন প্রবীন কমিটির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সহ-সভাপতি আশরাফ আলী, সাবেক সেনা কর্মকর্তা মজিবার রহমান, শিক্ষক অহিদুল হক, মনোহরপুর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসুচি সমন্বয়কারী নূরুল মোমেন রইচ, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অষ্টম শ্রেনীর ছাত্রী মাবিয়া খাতুন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রবীণ জনগোষ্ঠিার জীবনমান উন্নয়ন কর্মসুচির আয়োজক ফরহাদ হোসেন টিটন।
