ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও শঙ্করচন্দ্র বাজারে পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার এসব গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় আসাদুল হক বিশ্বাস বলেন- দেশে এখন উন্নয়নের জোয়ার বয়ছে তা আজ দেশের আপামর জনগন বুঝতে পারছে কারা আসলে দেশে উন্নতি হয়। দেশের জনগন এখন সকল প্রকার সুযোগ সুবিধা এই সরকারের আমলে ব্যাপকভাবে পাচ্ছে। দেশের জনগনের উন্নয়নের চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত কাজ করে যাচ্ছে। আগামীতে এই উন্নয়নের জোয়ার বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিঃ সহ সভাপতি আশরাফ আলী, জেলা কৃষকলীগের ত্রান ও পূর্ণবাসন সম্পাদক কামাল এহসান রুমি জোঃ, পৌর কৃষকলীগের আহব্বায়ক রকিবুল হাসান রাকু, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, সজিবুর রহমান সুন্দর, আলী হোসেন, রাসেল জোঃ, আঃ লতিফ বিশ্বাস, আলিম, আহম্মদ বিশ্বাস, হাসিবুল, খোকন, গোলজার হোসেন, ফরহাদ উদ্দিন, গালিব, রিজিক, খোদা বকস, মাসুম, সিদ্দিক আলী সহ প্রমুখ।
